শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

শিক্ষার্থীকে গুলি, সেই শিক্ষক ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শিক্ষার্থীকে গুলি, সেই শিক্ষক ৫ দিনের রিমান্ডে
শিক্ষক ডা. রায়হান শরীফকে পাঁচ দিনের রিমান্ড

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (১১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেনের আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় পুলিশের সাত দিনের রিমান্ড আবেদন করে।

 

আরও পড়ুন: শিক্ষার্থীকে গুলি, সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

শুনানি শেষে ডা. রায়হান শরীফের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষকের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, অস্ত্র কোথায় থেকে অস্ত্র কিনেছেন; এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি বলেন, প্রক্রিয়া শেষে জেল হাজত থেকে বিকেলেই তাকে রিমান্ডে আনা হবে বলে।

 

সিরাজুল/এজে/দীপ্ত সংবাদ