শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
রাজধানী

শাহবাগ মোড়ে ‌‘বাংলা ব্লকেড’, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শাহবাগ মোড়ে ‌‘বাংলা ব্লকেড’, যান চলাচল বন্ধ
সংগৃহীত ছবি

কোটা সংস্কার ও ২০১৭ সালের সরকারি পরিপত্র বহাল রাখার দাবিতে শাহবাগ ব্লক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শাহবাগ মোড়ের চারদিক থেকে আসা চারটি রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়ে আন্দোলন করছেন কোটা বিরোধী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এ আন্দোলনের নাম দেওয়া হয়েছে ‘বাংলা ব্লকেড’।

রবিবার (৭ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটে তারা শাহবাগ মোড় অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। তবে শাহবাগ মোড়ের উপর দিয়ে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। এরপর একে একে শাহবাগ মোড়ের চারটি রাস্তা বন্ধ করে দেন।

এর আগে দুপুর আড়াইটা থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন। দুপুর তিনটায় বিভিন্ন ডিপার্টমেন্ট ও হলের ব্যানারে সামনে জড়ো হতে থাকেন তারা। একের পর এক ডিপার্টমেন্ট কোটাবিরোধী স্লোগান দিতে দিতে জড়ো হয়। এরপর দুপুর সাড়ে তিনটায় বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস শ্যাডো, হল পাড়া, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সমানে দিয়ে ঘুরে শাহবাগ মোড়ে এসে ব্লক দেয় বিকাল চারটায়।

আল / দীপ্ত সংবাদ