শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (৪ মে) দুপুর ১২টার দিকে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জয়মন্টপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুভ ঘোষকে আটক করা হয়। তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১৯৩ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

ওসি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হবে।