শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

‘শাপলা প্রতীক কেন নয় ব্যাখ্যা দেবে না ইসি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘শাপলা প্রতীক কেন নয় ব্যাখ্যা দেবে না ইসি’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শাপলা প্রতীক কেন দেয়া হবে না, তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন (ইসি)। এটা কমিশনের সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব– এটাকে হুমকি হিসেবে মনে করছে নির্বাচন কমিশন। ইসি কারও কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়।

তিনি বলেন, শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য চেয়েছিল, তাদের দেওয়া হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টি চেয়েছে, তাদেরকেও দেওয়া হয়নি।

‘প্রবাসী ভোটারদের ভোট নিতে সফল হবে ইসি’–এ কথা জানিয়ে তিনি আরও বলেন, রমজানের আগে নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। ঐতিহাসিক নির্বাচন করতে চায় কমিশন।

 

এসএ