শহীদ আবু সাঈদ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের কাছে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান।

সোমবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান আজ জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

গত ১০ ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে ঢাকা সিএমএইচ আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More