শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

লালমনিরহাটের সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লালমনিরহাটের সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত ১
বিএসএফ

লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ)গুলিতে লিটন মিয়া(১৯)নামে এক বাংলাদেশী আহত হয়েছে।

পরে বিএসএফ তাকে আটক করে। মঙ্গলবার(২৬মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,লিটন সহ ৪জনের একটি দল গরু আনার জন্য দুর্গাপুর সীমান্তের সীমানা পিলার ৯২৩ অতিক্রম করে ভারতের ভিতরে প্রবেশ করে। অবৈধভাবে গরু আনতে গেলে ভারতের ৭৫ বিএসএফ রারথার ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় অন্যরা পালিয়ে আসলেও লিটন মিয়ার পায়ে গুলি লেগে আহত হয়।পরে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। আহত লিটন মিয়া আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে।

লালমনিরহাট ১৫ বিজিবি সিও লে.কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে।

 

আল / দীপ্ত সংবাদ