দীপ্ত নিউজ
জাতীয়

লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র থানায় জমা দেয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র থানায় জমা দেয়ার আহ্বান

লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বা গুলি থাকলে দ্রুত নিকটস্থ থানায় জমা দেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (১১ আগস্ট) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (এডিসি) কে এম রায় নিয়তি এ কথা বলেন।

তিনি বলেন, কারো কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলি থেকে থাকলে অতি সত্বর নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র ও গুলি কারো হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।

এদিকে পুলিশ সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে কাজে যোগ দিয়েছেন তারা।