শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

র‌্যাবের হাতে ডাকাত সর্দার গিয়াস আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
র‌্যাবের হাতে ডাকাত সর্দার গিয়াস আটক

চুরি, ডাকাতি, হত্যা চেষ্টাসহ ৮ মামলার আসামী ডাকাত সর্দার গিয়াস উদ্দিন (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৭ মার্চ) তাকে দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০ টার দিকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে মধ্যম সড়াইপাড়া এলাকা থেকে ডাকাত সর্দার গিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনীস্থ র‌্যাবের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গিয়াসের বিরুদ্ধে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা থানায় চুরি, ডাকাতি, বিস্ফোরক, হত্যা চেষ্টা এবং সরকারী সম্পত্তির ক্ষতিসাধনসহ ৮টি মামলা রয়েছে।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, র‌্যাবের হাতে গ্রেপ্তার গিয়াস উদ্দিনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

 

আল–মামুন/এসএ/দীপ্ত সংবাদ