র‌্যাগিংয়ের শিকার হয়ে হাসপাতালে পাবিপ্রবি ছাত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

সিনিয়র শিক্ষার্থীদেরে হাতে র‌্যাগিংয়ের শিকার হয়ে শিমু রানী তালুকদার নামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক ছাত্রী পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী রব্বেজ টাওয়ারে (ছাত্রীনিবাস) এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী শিমু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে অভিযুক্তদের নাম–পরিচয় জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে ১ম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে নিজেদের রুমে ডেকে নেন সিনিয়র শিক্ষার্থী। শিমু নিজেকে অসুস্থ দাবি করে যেতে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে তাকে ছাত্রীনিবাসের ছাদে নিয়ে রাত ১১টা পর্যন্ত র‌্যাগিং করা হয়। এসময় সে গুরুত্ব অসুস্থ হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিমু বলেন, তার মতো এরকম ঘটনার শিকার যেন কেউ না হয়। এই ঘটনা আমার পরিবার বা অন্য কেউ না জানুন এই জন্য আমি বলতে চাচ্ছি না। সিনিয়র আপুদের অনেক নিষেধ করার পরও তারা আমার কথা শোনেন নি। এর বেশি কিছু আমি বলতে পারবো না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানান, ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছেন ম্যাস মালিক আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ বলেন, রাতে ১০ জন জুনিয়র শিক্ষার্থীকে ম্যাসের সিনিয়র শিক্ষার্থী ওপরে ডেকে নিয়েছিল। কিন্তু তেমন কিছু হয়নি। সে একটু অসুস্থ হয়ে গিয়েছিল আরকি।

ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড.হাবিবুল্লাহ বলেন, বিষয়টি জানার পরই আমি খোঁজখবর নিয়েছি এবং তার চিকিৎসার ব্যবস্থা করেছি। এ বিষয়ে আমি প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকে জানিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.কামাল হােসেন বলেন, এরকম ঘটনা আমিও শুনেছি। শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আগামীকাল বিশ্ববিদ্যালয়ে ডাকা হয়েছে। প্রকৃতপক্ষে কি ঘটেছিল তা জেনে পরে বলতে পারবো।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More