শিরোনাম
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দীপ্ত নিউজ
জাতীয়

রেল ও সড়ক পথে ঈদযাত্রা শুরু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রেল ও সড়ক পথে ঈদযাত্রা শুরু

প্রিয়জনের সাথে ঈদ উৎযাপন বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। তাই ট্রেন স্টেশনে বাড়তি চাপ পড়তে শুরু করেছে। নগরবাসী ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে পরিবার নিয়ে অনেকেই আগেভাগে বাড়ি ফিরতে শুরু করেছে।

সোমবার (২৪ মার্চ) সকালে সরেজমিনে ঢাকার কমলাপুর রেল স্টেশন এলাকা ঘুরে ঈদ যাত্রায় অন্য দিনের তুলনায় বাড়তি যাত্রীর চাপ দেখা গেছে।

আজ যারা ভ্রমণ করবে তারা গত ১৪ মার্চ টিকিট ক্রয় করেছিলেন।

ঈদের আরও সপ্তাহখানেক বাকি থাকলেও অনেকে ঢাকায় থাকা পরিবারকে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সকাল ৬ টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্যমে ঈদযাত্রা শুরু হয়। সকাল ৯ টা ৪০ মিনিট পর্যন্ত ১১ টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে।

স্টেশন কর্তৃপক্ষ জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। আর ট্রেন সময় মতো ছাড়ছে । নেই যাত্রী ভোগান্তি। আর সার্বিক পরিবেশ নিয়ে যাত্রীরাও সন্তোষ প্রকাশ করছেন।

স্টেশনে আসা একযাত্রী বলেন, কয়েকদিন পরে ভিড় বাড়বে তাই আগেই চলে যাচ্ছি। ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে যাওয়া কষ্টকর। স্টেশনের পরিবেশ ভালো আছে।

আরেক যাত্রী বলেন, পড়ালেখা শেষ করে ঢাকায় চাকরির প্রস্তুতি নিচ্ছি। প্রতিবছরই পরিবারের সঙ্গে ঈদ করি। এবারও বাড়িতে যাচ্ছি। ঢাকায় তেমন কাজ নেই, তাই আগেই চলে যাচ্ছি।

অন্যদিকে, টিকিটবিহীন যাত্রী ঠেকাতে তিন স্তরে টিকিট যাচাই করা হচ্ছে। সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আরএনবি, রেলওয়ে পুলিশের কন্ট্রোল রুম বসানো হয়েছে। সময়মতো ট্রেন ছেড়ে যাচ্ছে। কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি যেতে পারছেন।

ইএ/দীপ্ত সংবাদ