শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

রােমাে রউফ ফের ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রােমাে রউফ ফের ব্যাংক এশিয়ার চেয়ারম্যান
রােমাে রউফ ফের ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

রোমো রউফ চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক। তিনি লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী। একজন শিল্পপতি হিসেবে তিনি ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন।

রোমো রউফ চৌধুরী বর্তমানে র‍্যানকন গ্রুপের চেয়ারম্যান। র‍্যানকন গ্রুপের ৩০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।

এর মধ্যে কয়েকটি হলো র‍্যানকন মোটরবাইকস, র‍্যানকন মোটরস, র‍্যাংগস লিমিটেড, র‍্যাংগস প্রপার্টিজ, র‍্যানকন অটোমোবাইলস, র‍্যানকন ওশেনা লিমিটেড, র‍্যানকন সি ফিশিং ও র‍্যানকন ইলেকট্রনিকস।