শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রামগড়ে ট্রাক চাপায় যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রামগড়ে ট্রাক চাপায় যুবক নিহত
খাগড়াছড়ির রামগড়ে ট্রাক চাপায় যুবক নিহত

খাগড়াছড়ির রামগড়ে সিমেন্ট কোম্পানীর ট্রাক চাপায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রামগড় প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম রামগড়ের কালাডেবার সোনাইআগা এলাকার মীর হোসেনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভগ্নিপতির মোটরসাইকেল চালিয়ে সোনাইপুল যাচ্ছিলেন। রামগড়–বারইয়ারহাট সড়কের ২০ ইসিবির অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে পৌঁছালে সড়কের মাঝখানে গর্তে পড়ে মোটর সাইকেলে থেকে ছিটকে যান তিনি। এ সময় সামনে থেকে আসা কনফিডেন্স সিমেন্ট কোম্পানীর একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহিদুলের।

রামগড় থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং রামগড় থানায় একটি অপমৃত‍্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।‘

 

প্রদীপ চৌধুরী/ পূর্ণিমা/দীপ্ত সংবাদ