শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

রাবি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাবি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল সংসদ নির্বাচনে ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর রাকসু রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

নির্বাচিত প্রার্থীদের মধ্যে বিজয়–২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৬ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই–৩৬ হলে ৭ জন প্রার্থী রয়েছেন।

তবে রোকেয়া, জুলাই–৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি, ফলে ওই পদগুলো শূন্য থাকবে।

ড. সেতাউর রহমান জানান, ফাঁকা পদগুলো ছাড়া হল সংসদ চলবে এবং অন্য কোনোভাবে এগুলো পূরণ করা সম্ভব নয়।

এবারের নির্বাচনে রাকসুর মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন, যার মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৪৭ জন এবং সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭টি হল (ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ৬টি) সংসদে মোট ৫৯৭ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।

অন্যদিকে, কেন্দ্রীয় সংসদে (রাকসু) ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনের জন্য ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ স্থাপন করা হবে। শিক্ষার্থীরা মোট ৬টি ব্যালটে ভোট দিয়ে রাকসু, সিনেট এবং হল সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।