শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রাফায় ইসরায়েলের হামলা অব্যাহত, নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাফায় ইসরায়েলের হামলা অব্যাহত, নিহত ৪০

আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ উপেক্ষা করে রাফায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় রবিবার (২৬ মে) রাতে চালানো হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হন।

গাজা উপত্যকার রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাল আস-সুলতান এলাকার একটি আশ্রয়শিবিরে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। দুই সপ্তাহ আগে রাফাহর পূর্বাংশে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরুর পর সেখানে থেকে কয়েক হাজার বেসামরিক ফিলিস্তিনি পালিয়ে এই আশ্রয়শিবিরে চলে আসে।