শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাড়ছে জন্ডিস রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাড়ছে জন্ডিস রোগী

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত এক মাসে ৪৮ শিক্ষার্থী জন্ডিসে আক্রান্ত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের ডাক্তার তন্ময় হক ।

তিনি জানান, গত এক মাস থেকে রাবিতে জন্ডিস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। চলতি মাসে চিকিৎসা কেন্দ্রে আসা রোগীদের মধ্যে পরীক্ষা করে ৪৮ জন জন্ডিসে আক্রান্ত বলে জানা গেছে।

এ ব্যাপারে শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। তাদের পানি ও খোলা খাবার খাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে। বিশ্রাম, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যকর খাবার গ্রহণের মধ্য দিয়ে এ রোগ থেকে নিরাময় পাওয়া সম্ভব।

এদিকে শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এবং একাডেমিক ভবনগুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন: ঢাবিতে অনুষ্ঠিত হলো এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন

 

এসএ/দীপ্ত নিউজ