শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

রাজশাহীতে ৩ লক্ষ ৬৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে ৩ লক্ষ ৬৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো শুরু
ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো

রাজশাহী মহানগর ও জেলায় অপুষ্টিজনিত অন্ধত্ব দুর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

শনিবার (১ জুন ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিটি কর্পোরেশনের ৩৭৩টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

মহানগরীতে এবার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৪ হাজার ৮৮৪ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৭৭৯ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল (এক লাখ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ১০৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল (দুই লাখ আই ইউ) খাওয়ানো হচ্ছে। এ জন্য সিটি কর্পোরেশনে ৩৭৩টি কেন্দ্রে এক হাজার ১৯ জন কর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্বে পালন করছেন।

এছাড়াও, রাজশাহী জেলার ৯টি উপজেলায় ৩ লক্ষ ২ হাজার ১৭৯ জন শিশুকে ৫ হাজার ২৬৫টি কেন্দ্রে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ১০৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল (এক লাখ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৭০ হাজার ৭৪ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল (দুই লাখ আই ইউ) খাওয়ানো হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে। এ জন্য জেলার ৯টি উপজেলায় ১৫ হাজার ৮২২ জন কর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্বে পালন করছেন।

আদনান/ আল/ দীপ্ত সংবাদ