শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
শিক্ষা

রাজশাহীতে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাজশাহীতে মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের একাংশ।

রাজশাহী মহানগরীর সাতটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে এ পরীক্ষা। পরীক্ষা নিয়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজশাহীতে পরীক্ষার কেন্দ্র মোট সাতটি। কেন্দ্রগুলো হলো– রাজশাহী কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, টিটি কলেজ, নিউ গভ. ডিগ্রী কলেজ, মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মহিলা কলেজ ও সরকারি সিটি কলেজ।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলমান ছিল। এবার সারাদেশে প্রায় এক লাখ ৩৯ হাজার আবেদন জমা পড়েছে। সরকারি–বেসরকারি মিলিয়ে ১০ হাজার ৫১৮টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী জানান, সাত কেন্দ্রে সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১১ হাজার জন। কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি।

 

এমি/দীপ্ত