শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

রাজশাহীতে বাসের ধাক্কায় শিশুসহ ভ্যান চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে বাসের ধাক্কায় শিশুসহ ভ্যান চালক নিহত
বাসের ধাক্কায় ভ্যান

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানের যাত্রী শিশুসহ ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা রাফিউল নামক যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। বাসটি মোহনপুরের সইপাড়া এলাকায় এসে পৌছালে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ও ভ্যানের যাত্রী শিশু আব্দুল্লাহ ঘটনাস্থলে নিহত হয়।

এসময় ভ্যানের আরও দুইজন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন, নিহতের বোন নাফিজা (১৪) ও পিতা আব্দুল কুদ্দুস (৪০)।

রাজশাহীর মোহনপুর থানা পুলিশ জানায়, বাসটির চালক ও সহকারি পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। আহত–নিহতরা একদিলতলা হাটে পান বিক্রি করে তাদের গ্রাম বড়াইলে যাচ্ছিলো। পথে মধ্যে এ ঘটনা ঘটে।

 

আদনান/ আল / দীপ্ত সংবাদ