শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত বাসচাপায় স্বামী–স্ত্রীসহ মোটরসাইকেলের আরোহী তিনজন নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী–নাটোর মহাসড়কে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)।

নিহত ফাতেমা ও যুথি উপজেলার পালোপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে। আর হানিফ ব্যবসায়ী ছিলেন। হানিফের স্ত্রী ফাতেমা রাজশাহী সরকারি মহিলা কলেজে অনার্সের এবং যুথি পালোপাড়া স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

পবা হাইওয়ে থানার সাব ইন্সেপেক্টর (এসআই) ফিরোজ হোসাইন জানান, দুপুর রাজশাহী শহরে কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে আবু হানিফ, ফাতেমা ও যুথি পুঠিয়ায় সদরে ফিরছিলেন। পথে নাটোর থেকে আসা রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে পড়ে গেলে বাসটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে হানিফ ও যুথি মারা যান। পরে ফাতেমাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৪টার দিকে ফাতেমাও মারা যান।

আল