শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজশাহী মহানগরীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ ছোট মসজিদ এলাকার গোবিন্দর ছেলে অনন্ত (৬) ও একই এলাকার নীরেনের ছেলে নির্ঝর (৯)।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, হেতেমখাঁ কবরস্থান সংলগ্ন পুকুরে বেলা সাড়ে ১১টার দিকে ওই শিশুরা গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা একজনকে মৃত ও একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। আহত শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আল/দীপ্ত সংবাদ