শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

রাজবাড়ী ও যশোরে পানির তীব্র সংকট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজবাড়ী ও যশোরে পানির তীব্র সংকট
সংগৃহীত ছবি

তীব্র দাবদাহে রাজবাড়ী ও যশোরের বিভিন্ন এলাকায় সেচ ও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল ও কৃষি বিভাগ বলছে, পুকুর খাল বিলে পানি না থাকায় ভূ–গর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। পরিবেশবিদরা মনে করেন অপরিকল্পিত গভীর নলকূল স্থাপনের কারনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তীব্র তাপপ্রবাহ আর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় রাজবাড়ী সদর, পাংশা ও কালুখালী উপজেলার ভূ–গর্ভস্থ পানির স্তর নেমে গেছে। কৃষি জমিতে সেচ দিতে ১২ ফুট পর্যন্ত গর্ত করেও মিলছে না পানি। নলকূপগুলোতে পানি না উঠায় দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট।

পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করছে জনস্বাস্থ্য ও কৃষি বিভাগ।

যশোরে আশঙ্কাজনক হারে নেমেছে ভূগর্ভস্থ পানির স্তর। ক্ষেত্রবিশেষ এ স্তর নেমেছে ৩২ থেকে ৩৬ ফুট পর্যন্ত। এতে নলকূপে উঠছে না পানি।

পরিবেশবিদরা মনে করেন, তীব্র তাপপ্রবাহের পাশাপাশি পুকুর ও জলাশয় ভরাট এবং অপরিকল্পিত গভীর নলকূপ স্থাপনের কারনে সংকট বেড়েছে।

যশোরের ৮ উপজেলায় প্রায় ১ লাখ ৩১ হাজার গভীর ও অগভীর নলকূপ রয়েছে।

আল / দীপ্ত সংবাদ