শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
রাজধানী

রাজধানীর বিভিন্ন রুটে বাসের যাত্রী কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীর বিভিন্ন রুটে বাসের যাত্রী কমেছে
বাসের যাত্রী

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সন্ধ্যার পরও মেট্রোরেল চালু থাকায় বিভিন্ন রুটে বাসের যাত্রী আরও কমেছে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সময় ও অর্থ সাশ্রয় হওয়ায় মেট্রোরেল ব্যবহার করছেন বেশিরভাগ মানুষ।

এমন চিত্র রাজধানীর মতিঝিল, শাহবাগ ও কারওয়ান বাজার এলাকার। মেট্রোরেলের সাথে সংযুক্ত বিভিন্ন রুটের গণপরিবহনে যাত্রীচাপ কমেছে। বুয়েটের একটি গবেষণা বলছে, মেট্রোরেলের ৫৯ দশমিক চার এক শতাংশ যাত্রী আগে বাসে যাতায়াত করতো।

আরও পড়ুন: নতুন সূচিতে চলছে মেট্রোরেল

বাস চালকরা বলছেন, মেট্রোরেলের ফলে তারা যাত্রী পাচ্ছেন না। ফলে তাদের খরচই উঠছে না।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, মেট্রোরেল চালুর পর বাসে যাত্রী কমেছে, তবে গণপরিবহনের সংখ্যা কমেনি।

নিজস্ব পরিবহন রেখে অনেকেই চলাচল করছেন মেট্রোরেলে। তবে বেশি সুবিধা পাচ্ছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।

 

 

আল / দীপ্ত সংবাদ