শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রাঙ্গামাটির বাঘাইছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাঙ্গামাটির বাঘাইছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক

রাঙ্গামাটির বাঘাইছড়ির মারিশ্যা–দীঘিনালা সড়কে ৬ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। রাতভর ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে মাটি পড়ে আজ ভোর ৬টা থেকে যান চলাচল বন্ধ ছিল।

সকাল থেকে বিজিবি, ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ প্রচেষ্টায় ৬ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা বলেন, টানা ভারী বৃষ্টিপাতের কারণে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা–দীঘিনালা সড়কে আজ ভোরে পাহাড় ধসের ঘটনার পর পরই আমরা সড়কে মাটি সরানোর জন্য জনবল ও গাড়িসহ যন্ত্রপাতি পাঠিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করি। বর্তমানে সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, উপজেলার মারিশ্যা–দীঘিনালা সড়কসহ কয়েকটি স্থানে পাহাড় ধসের কারণে ভোর থেকে যান চলাচল বন্ধ ছিল। মাটি সরাতে সেখানে বিজিবি, ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।