শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রাঙামাটিতে দাদু কর্তৃক যৌন নির্যাতনের শিকার ৩ বছরের শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাঙামাটিতে দাদু কর্তৃক যৌন নির্যাতনের শিকার ৩ বছরের শিশু

রাঙামাটি শহরে সুবাস কুমার চাকমা (৬০) ওরফে জাগুলুক্যা নামে আত্মীয়ের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছে ৩ বছরের শিশু।

সোমবার (১০মার্চ) সকালে শহরের ভেদভেদী এলাকার মৌনতলায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশুকে বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী শিশুর মা বলেন, রবিবার (৯ মার্চ) রাতে শিশুটি তার দাদু এবং দাদির সাথে ঘুমিয়ে ছিল।

সোমবার (১০ মার্চ) সকালে তার দাদি আমার মেয়ে শিশু এবং শিশুর দাদুকে বিচানায় রেখে কাজে বের হয়। সকাল ৭ টার দিকে মেয়েটি চিৎকার করে কান্না করতে থাকে। মেয়ের কান্না শব্দ শুনে আমি দেখতে গেলে মেয়ে বিছানা থেকে উঠে আসে এবং দাদু কর্তৃক নির্যাতনের কথা জানায়।

পরে আমি প্রতিবাদ করলে আমার শুশুর আমার সাথেও খারাপ ব্যবহার করে। দুপুরে মেয়ের শারীরিক সমস্যা দেখা দিলে কান্না করতে থাকে এবং শরীরে জ্বর আসে। এটি না কমায় সোমবার রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতালে ভর্তি করি।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান জানান, যৌন হয়রানী শিকার হওয়া শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের নারী শিশু নির্যাতন প্রতিরোধ সেল প্রোগ্রাম অফিসার মো. এমদাদ উল্লাহ বলেন, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় পুলিশি মামলা হবে। মামলার জন্য ভুক্তভোগী শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা হাসপাতালে সম্পন্ন হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হবে। অভিযুক্তকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

 

মিশু দে/ইএ/এসএ