শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
শিক্ষা

রমজানে সব স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রমজানে সব স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

পুরো রমজান মাসে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ১৫ রমজান পর্যন্ত স্কুল খোলা রাখার প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।

রবিবার (১০ মার্চ) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতির কে এম কামরুল কাদের ও খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এছাড়া ২ মাসের জন্য স্থগিত করা হয়েছে স্কুল খোলা রাখার প্রজ্ঞাপন।

গত ৮ ফেব্রুয়ারি গণশিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ে ১০ দিন খোলা রাখার প্রজ্ঞাপন দেয়। একইদিন মাউশি মাধ্যমিক বিদ্যালয় ১৫ দিন খোলা রাখার প্রজ্ঞাপন জারি করে।

রমজানে শিক্ষার্থীদের কথা বিবেচনা ও যানজট নিরসনে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মাহমুদা খানম।