শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

রংপুরে কাজী ফার্মসের ডিম বিক্রয়কেন্দ্রে সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রংপুরে কাজী ফার্মসের ডিম বিক্রয়কেন্দ্রে সন্ত্রাসী হামলা

রংপুর শহরে কাজী ফার্মসের ডিম বিক্রয়কেন্দ্রে হামলা চালিয়ে অন্তত তিন হাজার ডিম নষ্ট করেছে সন্ত্রাসীরা।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ৬ জন সশস্ত্র সন্ত্রাসী এ হামলা চালায়।

বিক্রয়কেন্দ্রটির ইনচার্জ মেহেদী হাসান জানিয়েছেন, এসময় তিনটি গাড়ি ভাঙচুর ও তিনজন বিক্রয় এজেন্টকে মারধর করে তারা।

তিনি আরও জানান, স্থানীয়দের তথ্য মতে হামলায় নেতৃত্ব দিয়েছে, স্থানীয় মাদকসেবি রোলেক্স।

বিক্রয়কেন্দ্রটির ইনচার্জ জানান, হামলাকারীরা কোনও দাবি–দাওয়া জানায়নি। তারা অতর্কিত হামলা চালিয়ে বিক্রয়কেন্দ্রে থাকা গাড়ি ভাঙচুর ও গোডাউনে ঢুকে ডিম নষ্ট করে। তাদের বাধা দিতে গেলে তিনজন এজেন্টকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

কাজী ফার্মসের আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান জানিয়েছেন, হামলাকারীদের কোনও দাবি–দাওয়া না থাকায় ধারণা করা হচ্ছে, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আল