শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

যোগদানের চার দিনের মাথায় ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যোগদানের চার দিনের মাথায় ওসি প্রত্যাহার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে যোগদানের মাত্র চার দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। গত ২৪ মার্চ তিনি শিবচর থানায় দায়িত্ব গ্রহণ করেন।

শনিবার (২৮ মার্চ) তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

রবিবার (২৯ মার্চ) সকাল থেকে তাঁর প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আমির হোসেন সেরনিয়াবাত এর আগে শিবচর থানায় উপপরিদর্শক (এসআই) ও পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি গত মঙ্গলবার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে যোগদানের মাত্র চার দিনের মাথায় তাঁকে হঠাৎ প্রত্যাহার করায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দীন কাদের বলেন, “ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এটি একটি স্বাভাবিক প্রশাসনিক বদলি। এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ নেই।”

রফিকুল ইসলাম