শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যেসব দেশে ঈদ শনিবারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যেসব দেশে ঈদ শনিবারে

সন্ধ্যা নামলেও বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদের দেখা মেলেনি বিশ্বের অনেক দেশেই। এ ধরনের অন্তত সাতটি দেশ এরই মধ্যে ঘোষণা দিয়েছে, তারা ঈদুল ফিতর উদযাপন করবে আগামী শনিবার (২২ এপ্রিল)।

দেখে নেওয়া যাক কোন কোন দেশে শনিবার ঈদ:

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২২ এপ্রিল)। মালয়েশিয়ার ‘কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইয়াং ডিপারতুয়ান আগাং (প্যারামাউন্ট রুলার প্রধান) আল–সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল–মুস্তফা বিল্লাহ শাহ মালয়েশীয় শাসকদের সঙ্গে আলোচনার পরে ঈদের তারিখ ঘোষণায় সম্মতি দিয়েছেন।

ইন্দোনেশিয়া

মালয়েশিয়ার মতো চাঁদ দেখা যায়নি প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। তারাও ঈদুল ফিতর উদযাপন করবে আগামী শনিবার। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কমপাস।

ব্রুনাই

এশিয়ার আরেক দেশ ব্রুনেইও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের প্রথম দিন হবে আগামী শনিবার। অস্ট্রেলীয় ফতোয়া কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাপান

বৃহস্পতিবার জাপানেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, দেশটিতে ঈদুল ফিতর হবে আগামী শনিবার।

সিঙ্গাপুর

বৃহস্পতিবার চাঁদ না দেখায় সিঙ্গাপুরের মুসলিমরা শুক্রবারও রোজা রাখবেন এবং ঈদ উদযাপন করবেন আগামী শনিবার।

থাইল্যান্ড

থাইল্যান্ডে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতেও বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ফিলিপাইন

আগামী শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে ফিলিপাইন। গালফ নিউজের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এমি/দীপ্ত