শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি মেরামত ও সংস্কার কাজের জন্য সিলেট শহরের বেশকিছু এলাকায় সোমবার (১ ডিসেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (৩০ নভেম্বর) সিলেট নগরীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এবং বিতরণ লাইনের আশপাশের গাছ–পালার শাখা–প্রশাখা কাটার জন্য সোমবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা সিলেট শহরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডার লাইনের আওতাধীন এই এলাকাগুলো হলো– উপশহর ‘ডি’ ব্লক মেইন রোড, ‘ই’ ব্লক পয়েন্ট ও আশপাশের এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে মেরামত ও সংস্কার কাজ শেষ হলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ আবারও চালু করা হবে।

এ বিষয়ে, সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ–২–এর নির্বাহী প্রকৌশলী সাময়িক এ অসুবিধার জন্য নগরীর গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন।

 

এসএ