শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
ক্রিকেট

যেভাবে দেখা যাবে বিপিএল ফাইনাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যেভাবে দেখা যাবে বিপিএল ফাইনাল

গত বছরের ৩০ ডিসেম্বর পর্দা উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সাত দলের জমজমাট লড়াই শেষে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পর্দা নামছে ১১তম আসরের।

ফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। ম্যাচটি সরাসরি মাঠে বসে, টেলিভিশনে ও অনলাইনে উপভোগ করার সুযোগ রয়েছে।

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চলতি আসরের প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে বিপিএলের ফাইনালে উঠেছে মিথুনের দল।

এবারের আসরের দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারি ছিল পরিপূর্ণ। ফাইনাল নিয়েও স্বাভাবিকভাবেই উন্মাদনা থাকবে দর্শকদের। মাঠের দর্শকদের বাইরেও রয়েছে বিপিএলের ফাইনাল উপভোগ করার সুযোগ।

টেলিভিশনে বিপিএলের ফাইনাল সরাসরি সম্প্রচারিত করবে ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। এছাড়া অনলাইনেও টি স্পোর্টস অ্যাপে উপভোগ করা যাবে ম্যাচটি। আসরজুড়েই দর্শকরা বাংলা ধারাবিবরণী শুনতে পেয়েছেন টি স্পোর্টস অ্যাপে যা ফাইনালেও থাকছে। এছাড়া, সরাসরি মাঠে বসে খেলা দেখতে ওয়েবসাইট ও মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখা থেকে টিকিট সংগ্রহের সুযোগ থাকছে।