শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রাজা চার্লস ও রানি ক্যামিলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রাজা চার্লস ও রানি ক্যামিলা
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলাকে স্বাগত জানান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

ওয়াশিংটন স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) তাঁদের বহনকারী বিমান অ্যান্ড্রু সামরিক ঘাঁটিতে অবতরণ করে।

বিমান থেকে নামার পর রাজা চার্লস ও রানি ক্যামিলাকে ব্রিটিশ ও মার্কিন জাতীয় সংগীতের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। রাজা–রানিকে স্বাগত জানান ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাজ্য রাষ্ট্রদূত স্যার ক্রিস্টিয়ান টার্নার এবং হোয়াইট হাউসের প্রটোকল প্রধান মনিকা ক্রাউলি।

এরপর হোয়াইট হাউসের উদ্দেশে যাত্রা করেন রাজা চার্লস ও রানি ক্যামিলা। সেখানে তাঁদের স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ ব্রিটিশ রাজপরিবার পক্ষ থেকে জানানো হয়, ব্রিটিশ সরকারের পরামর্শে এবং যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের আমন্ত্রণে রাজা ও রানি ৪ দিনের সফরে ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন।

উল্লেখ্য, ২০০৭ সালের পর কোনো ব্রিটিশ রাজের এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই সময় প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাষ্ট্রে ৬ দিনের সফর করেছিলেন।

 

এসএ