শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

যুক্তরাষ্ট্রে শাফিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রে শাফিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ব্যান্ডতারকা শাফিন আহমেদের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টায় ভার্জিনিয়ার দার আল নুর ইসলামিক কমিউনিটি মসজিদে তার জানাজা হয়।

জানাজায় প্রায় দুই হাজার মানুষের উপস্থিতি ছিল। জানাজার পর শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান সেখানকার স্থানীয় বাঙালিরা। এ সময় উপস্থিত ছিলেন শাফিন আহমেদের স্ত্রী ডা. রুমানা দৌলা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ছেলে আযরাফ রাকিন আহমেদ।

শাফিন আহমেদের মরদেহ আনার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে রাকিন বলেন, “বাংলাদেশে নিয়ে আসার বিষয়টি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অনেক ধরনের প্রসেস আছে, সে প্রসেসগুলো সম্পূর্ণ করার চেষ্টা চলছে।”

উল্লেখ্য, দেশের অন্যতম পপসংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন বৃহস্পতিবার (২৫ জুলাই)। বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

এসএ/দীপ্ত সংবাদ