শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

যুক্তরাষ্ট্রে শাকিবের সঙ্গে ঘোরার কথা স্বীকার করলেন অপু

আদীব জামাল
আদীব জামাল
যুক্তরাষ্ট্রে শাকিবের সঙ্গে ঘোরার কথা স্বীকার করলেন অপু

 

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান ও অপু বিশ্বাস। সন্তানসহ অপু– শাকিবের কয়েকটি ভিডিও ক্লিপস ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খান বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন। তার ঠিক পাশের আসনে বসে থাকতে দেখা যায় অপু বিশ্বাসকে। পেছনের আসনে বসা তাদের সন্তান জয়।

গুঞ্জন ছিলো, শাকিব খান ও অপু বিশ্বাস আবার এক ছাদের নিচে ফিরছেন। এরমধ্যে প্রকাশ্যে আসা এই ভিডিওগুলো ঘিরে অনেকেরই প্রশ্ন, তাহলে কি শাকিব–অপু আবার এক হচ্ছেন?

এ ব্যাপারে জাতীয় এক দৈনিকে মুখ খুলেন অপু বিশ্বাস। তিনি বলেন, এক হচ্ছি না কি সেটা সময়ই বলে দেবে। তবে আমাদের সন্তান জয় প্রথম আমেরিকা এসেছে। তার কাছে এখানকার চারপাশটা নতুন। তার বাবার সঙ্গে নতুন নতুন জায়গায় যাচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে জয়। বাংলাদেশে থাকতেও সে বাবার সঙ্গে ঘুরতে বের হয়। কিন্তু এখানে ঘুরতে বের হয়ে কিছু সময় বাবা–মাকে একসঙ্গে কাছে পেয়ে সময়টা বেশিই উপভোগ করছে সে।

 

আল/ দীপ্ত সংবাদ