শিরোনাম
রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’
দীপ্ত নিউজ
জাতীয়

যান্ত্রিক ত্রুটি, ঢাকা না গিয়ে চট্টগ্রামে ফিরল বিমানের ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যান্ত্রিক ত্রুটি, ঢাকা না গিয়ে চট্টগ্রামে ফিরল বিমানের ফ্লাইট
সংগৃহীত ছবি

দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথ থেকে ফিরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজি ১৪৮ নম্বর ফ্লাইটটি দুবাই থেকে ২৮৭ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে আবার যাত্রা করে। তবে যাত্রার কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে পাইলট সতর্কতার সঙ্গে বিমানটি ঘুরিয়ে পুনরায় চট্টগ্রামে ফেরেন। সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

অবতরণের পর বিমানটিকে বিমানবন্দরের বে নম্বর–৮ এ রাখা হয় এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। ফ্লাইটে থাকা সকল যাত্রী সুস্থ ও নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

পরে বিকল্প ব্যবস্থা হিসেবে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইট বিজি ১২২–তে অনবোর্ড করা হয়। ফ্লাইটটি সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।