শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যাত্রার নামে নগ্নতা, সমন্বয়কারীকে কারণ দর্শানোর নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যাত্রার নামে নগ্নতা, সমন্বয়কারীকে কারণ দর্শানোর নোটিশ

eআত্রাই উপজেলার পতিসরে যাত্রার নামে নগ্ন নৃত্যের অভিযোগ উঠেছে। গত পহেলা জুন থেকে ‘আনন্দ অপেরা’যাত্রা মঞ্চে অনুষ্ঠানের নামে এ নগ্ন নৃত্য চলছে বলে জানা যায়। এর পরিপ্রেক্ষিতে ‘রাত যত গভীর হয় নগ্নতা ততই বাড়ে’ শিরোনামে গত বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে জেলা প্রশাসনের। যাত্রাপালার আয়োজক কমিটির সমন্বয়ক মতিউর রহমান মামুনকে কারণ দর্শনার নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলের দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) ইকবাল হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে সূত্রে এ তথ্য জানা যায়।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য যাত্রা মঞ্চের সমন্বয়কারী মতিউর রহমান মামুনের মুঠোফোনে একাধিকার ফোন করা হলে ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, জেলা প্রশাসন এর পক্ষ থেকে কারণ দর্শনার নোটিশের অনুলিপি ও নিদের্শনা পেয়েছি। যাত্রাপলার নামে যেন কোনো অশ্লীলতা ও নগ্নতা না হয় সেদিকে আমরা নজর রাখবো।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) ইকবাল হোসাইন বলেন, যাত্রাপলার বিষয়টি কয়েকটি সংবাদ মাধ্যমে দেখার পর আমাদের নজরে আসে। যার কারণে তাৎক্ষণিক ভাবে যাত্রা মঞ্চের সমন্বয়কারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

 

আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ