শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোরে ৫০ শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে ৫০ শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

যশোরে ৫০ জন‌ শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গ্লোবাল রিলিফ ট্রাস্ট– জিআরটির উদ্যোগে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় যশোর সদর উপজেলার আশরাফুল মাদারিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, এটি মহতি উদ্যোগ। এ কাজের মাধ্যমে আল্লাহর হুকুম পালনের পাশাপাশি সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

এ ধরণের কাজ অব্যাহত থাকলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের দুঃখ লাঘব করা সম্ভব হবে। আমাদের আচরণের মাধ্যমে কাজের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে হবে। সরকারের পক্ষে সকল মানুষের কাছে পৌঁছানো অসম্ভব। আপনারা সহায়তা করলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে আমরাও দাঁড়াবো।

অনুষ্ঠানে আশরাফুল মাদারিসের মহাপরিচালক মাওলানা নাসিরুল্লাহ, জিআরটি‘র লন্ডন প্রোগ্রামের প্রধান ইকবাল আহমেদ জব্বার, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি প্রধান নির্বাহী মো. আশরাফুল ইসলাম, জিআরটি‘র দায়িত্বশীল মাসুদুর রহমান ও মরিয়ম মাসুদ বক্তব্য রাখেন।

জুবায়ের/আল