শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্বরণে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্বরণে আলোচনা সভা

যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে পুস্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা বাজে বিজয় দিবস উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার এবং শার্শা উপজেলা প্রশাসনের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন, শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয় এবং নূর মোহাম্মদের পরিবার, তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেসা, স্থানীয় দুই নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানসহ আরো অনেক।

ইএ/দীপ্ত সংবাদ