শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোরে পৃথক অভিযানে ৩০ টি ককটেল বোমা উদ্ধার করেছে র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে পৃথক অভিযানে ৩০ টি ককটেল বোমা উদ্ধার করেছে র‌্যাব

 

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা এবং কোতয়ালী মডেল থানা এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ৩০ টি ককটেল বোমা ও ০১ টি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব–৬।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যশোর ক্যাম্প।

র‌্যাব–৬ যশোর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শহরের বেজপাড়া চোকদারপাড়া আনসার ক্যাম্প শংকরপুর এলাকার এ্যাডঃ মিলন এর পুকুরের দক্ষিণ পশ্চিম কর্ণারে বিপুল পরিমাণ ককটেল বোমা মজুদ রয়েছে। সংবাদ পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল সোমবার রাতে অভিযান পরিচালনা করে। এসময় দুইটি বাজারের ব্যাগে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ০৯টি ককটেল বোমা ও ১ টি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করে।

অপর দিকে পৃথক আভিযানে আরেকটি দল একই সময়ে জেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামে অভিযান চালিেয় বালতি ভর্তি ২১ টি ককটেল বোমা উদ্ধার করে।

তিনি আরো জানান, বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্য উদ্ধারকৃত বিপুল পরিমাণ ককটেল বোমা একত্রিত করা হয়েছিল। এসব ককটেল বোমা মজুদকারীদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ককটেল বোমা জব্দতালিকা মূলে বেনাপোল পোর্ট থানা ও কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

জুবায়ের / আল/ দীপ্ত সংবাদ