শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোরে খামারে অগ্নিকাণ্ড, ৪৪ হাজার মুরগি পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে খামারে অগ্নিকাণ্ড, ৪৪ হাজার মুরগি পুড়ে ছাই

যশোরে আফিল মুরগির ফার্মে ভয়াবহ আগুনে ৪৪ হাজার মুরগি পুড়ে ছাই। এতে ফার্মটির ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

শুক্রবার (১৮ এপ্রিল) যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে অবস্থিত ফার্মটিতে দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফার্মের ম্যানেজার মফিজ উদ্দিন জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মণিরামপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ফার্মটির একটি শেড সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪৪ হাজার মুরগি ছিল, যা আগুনে পুড়ে মারা গেছে। এছাড়া শেডের ভেতরে থাকা সব বৈদ্যুতিক সরঞ্জাম এবং মুরগি প্রসেসিং–এর স্বয়ংক্রিয় মেশিনও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জুবায়ের/ইএ/দীপ্ত নিউজ