শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মৌলভীবাজারে বন্যায় ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মৌলভীবাজারে বন্যায় ৩ জনের মৃত্যু

মৌলভীবাজারে বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্যা কবলিত এলাকার লোকজনের দুর্ভোগ কমছে না। বিশুদ্ধ পানিসহ পর্যাপ্ত খাবারের অভাবে প্লাবিত মানুষের ভোগান্তি বেড়েই চলেছে।

বন্যার পানিতে রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। জেলার মনু ও ধলাই নদীর পানি কমলেও বাড়ছে জুড়ি ও কুশিয়ারা পানি।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টায় মনু নদীর পানি শহরের চাঁদনীঘাট এলাকায় বিপদসীমার ২৯ সেন্টিমিটার, ধলাই নদীর পানি বিপদসীমার ২৭৯ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে কুশিয়ারা নদী শেরপুর পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ও জুড়ী নদীর পানি বিপৎসীমার ২০৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যায় জেলার ৭ উপজেলার ৪৭ ইউনিয়নের ৪৭৪টি গ্রাম প্লাবিত হয়েছে। ইতোমধ্যে ২০৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

আশ্রয়কেন্দ্রে উঠেছেন ৬ হাজার ২৫৩ জন বন্যার্ত মানুষ। গবাদিপশুর সংখ্যা ২০০টি। মেডিকেল টিম রয়েছে ৭০টি। শুকনো খাবার বিতরণ করা হয়েছে ৪৬৫ প্যাকেট, রান্না করা খাবার ১২০০ প্যাকেট, জিআর চাল ৪২২ টন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ৬৫ হাজার পিস। বিশুদ্ধ পানি ২৪০টি ১০ লিটারের বোতল। বন্যায় এ পর্যন্ত মারা গেছে তিনজন।

মৌলভীবাজার সদরে দুজন ও বড়লেখা উপজেলায় একজন।