শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মোটরসাইকেলের বেপরোয়া গতি প্রাণ নিল যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মোটরসাইকেলের বেপরোয়া গতি প্রাণ নিল যুবকের
ফুলগাজী থানা

মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববতী দেয়ালের সাথে ধাক্কা খেয়ে চালক পাপন মজুমদার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে ফুলগাজী উপজেলার হাসানপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাপন ফুলগাজী উপজেলার শাহাদাতপুর গ্রামের হারাধন মজুমদারের ছেলে। একই ঘটনায় গুরুতর আহত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন শামীম মজুমদারের ছেলে অনিক মজুমদার (৩৩)।

আরও পড়ুন: মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে পাপন মজুমদার মোটরসাইকেল চালিয়ে অনিক মজুমদারকে নিয়ে ফেনী শহরের দিকে আসছিলেন। এ সময় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফয়েজ মেম্বার বাড়ির দেয়ালের সাথে ধাক্কা খায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে পাপন ও অনিককে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পাপন মজুমদারকে মৃত ঘোষণা করে। অনিক মজুমদারকে হাসপাতালে ভর্তি করে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, নিহত যুবকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

মামুন / আল / দীপ্ত সংবাদ