শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুর সীমান্তে ১২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুর সীমান্তে ১২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ ১২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্র জানায়, সকালে কাজিপুর বিওপি সীমান্ত এলাকার ১৪৭ নম্বর পিলারের কাছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে আটক থাকা ১২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

ফেরত আসা ব্যক্তিদের বাড়ি খুলনা, রাজবাড়ী, সিরাজগঞ্জ, বাগেরহাট ও কুষ্টিয়া জেলায়। তারা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রম করেছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে।

বিজিবির কাছে হস্তান্তরের পর তাদের আনুষ্ঠানিকভাবে গাংনী থানায় নেয়া হয়। কাজিপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন এবং বিএসএফের কোম্পানি কমান্ডার সাব্বিন্দার সিং হস্তান্তর কার্যক্রমে নেতৃত্ব দেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারগুলোর কাছে ফেরত দেয়া হবে।