শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সড়কে প্রাণ ঝরল জাবি শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সড়কে প্রাণ ঝরল জাবি শিক্ষার্থীর

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফারহানা ওয়াহিদা অমি (২৬) নামের এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা ওয়াহিদা অমি মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং স্থানীয় শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাইনুল ইসলাম মোটরসাইকেলে তার স্ত্রী অমিকে নিয়ে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুরে নিজ বাড়িতে যাওয়ার সময় ফতেপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে যাওয়া একটি বালিভর্তি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি পাশের ইটের গাদায় ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফারহানার।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।