শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে ফেন্সিডিলসহ দুই সহোদর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে ফেন্সিডিলসহ দুই সহোদর আটক

 

মেহেরপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৭০ বোতল ফেনসিডিল সহ দুই সহোদরকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার (৯ অক্টোবর) দিবাগত রাতে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের মুনসুর আলীর ছেলে মকর আলী ও শুকুর আলী।

মেহেরপুর সহকারী পুলিশ সুপার কামরুল হাসান জানান, নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুদ রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৭০ বোতল ফেনসিডিল সহ মকর আলী ও শুকুর আলীকে আটক করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে হাফিজুর রহমান নামের একজন আসামি পালিয়ে যাই তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক মেহেরপুর জেলা আদালতে পাঠানো হবে।

 

আল / দীপ্ত সংবাদ