শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে দেয়াল চাপায় এক নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে দেয়াল চাপায় এক নারী নিহত

 

মেহেরপুরের গাংনীতে বৃষ্টিপাতে মাটির দেওয়াল চাপা পড়ে পানছুরা খাতুন(৫৫) নামের এক ঘুমন্ত নারীর মৃত্যু হয়েছে।

এসময় আহত হয়েছেন তার স্বামী আব্দুল লতিফ (৭০) ও প্রতিবন্ধী ছেলে শাহাজামাল (৩০)। হতাহতদের বাড়ি উপজেলার রাইপুর ইউনিয়ানের এলাঙ্গী গ্রামের পুলিশ ক্যাম্পপাড়ায়।

আহত আব্দুল লতিফের ভাগ্নে জনি জানান, আমার মামা, মামানী ও তাদের প্রতিবন্ধী সন্তান রাতে নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে তাদের মাটির ঘরের দেয়াল ধ্বসে শরীরে পড়ে। এসময় মামানী পানছুরা ঘটনাস্থলেই নিহত হয়।

তিনজনকে উদ্ধার করে গাংনী উপজেলা সাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পানছুকে খাতুন মৃত ঘোষণা করেন।

 

 

আল / দীপ্ত সংবাদ