শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

মেডিকেল ভর্তি পরীক্ষা: ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেডিকেল ভর্তি পরীক্ষা: ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে দেশব্যাপী সব মেডিকেল কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভর্তি সংক্রান্ত কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইন–অফলাইন কোন ধরনের কোচিং কার্যক্রম চালু রাখা যাবে না।

সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এসব তথ্য জানান।

তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতে পুরো সময়জুড়ে স্থানীয় প্রশাসনকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ভর্তি সংক্রান্ত কমিটি সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

অধিদপ্তর জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। গত শিক্ষাবর্ষে এমবিবিএস পরীক্ষা হয়েছিল ১৭ জানুয়ারি এবং বিডিএস ২৮ ফেব্রুয়ারি। তার তুলনায় এবার পরীক্ষা এগিয়ে আনা হয়েছে, ফলে প্রস্তুতির সময়ও কমেছে উল্লেখযোগ্যভাবে।

এদিকে, ভর্তি পরীক্ষার আগে সরকারি–বেসরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যায় বড় পরিবর্তন এনেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। পূর্বে সরকারি ৩৭ মেডিকেলে আসন ছিল ৫ হাজার ৩৮০টি। নতুন সমন্বয়ের ফলে ১৪ মেডিকেলে কমেছে ৩৫৫ আসন, আর ৩ মেডিকেলে বাড়ানো হয়েছে ৭৫টি। সব মিলিয়ে সরকারি খাতে ২৮০টি আসন কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০।

এছাড়া, বেসরকারি ৬৬ মেডিকেলে কমানো হয়েছে আরও ২৯২ আসন। ফলে বেসরকারি মেডিকেলের আসনসংখ্যা নেমে হয়েছে ৬ হাজার ১টি।

 

এসএ