শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

মুহূর্তেই ভাইরাল শাকিব ও জয়ের ছবি !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুহূর্তেই ভাইরাল শাকিব ও জয়ের ছবি !

ঢালিউডের কিং শাকিব খান বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাতে ঘুরতে গিয়েছিলেন। ঘোরাঘুরির ফাঁকে বাবা ছেলে দুজনেই ক্লান্ত! তাই একটু জিরিয়ে নিচ্ছেন শাকিব খান ও আব্রাম! সেই মুহূর্ত ফ্রেম বন্দি করে নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছেন শাকিব।

যেখানে লম্বা চুল ছেড়ে দিয়ে মাথা নিচু করে বসে আছেন শাকিব। পাশেই একটি বেঞ্চে চোখ বন্ধ করে শুয়ে আছে আব্রাম! ছবিটি পোস্ট করে শাকিব লেখেন, ‘আমার পাপার প্রথম যুক্তরাষ্ট্র ট্রিপ’।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ছবিটি প্রকাশ করেন শাকিব খান। এরপর ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে ছবিটি মুহূর্তেই ছড়িয়ে যেতে দেখা গেছে! মন্তব্যের ঘরে অনেকেই বাবা–ছেলের এই ছবিটির প্রশংসা করছেন। ছবিটি প্রকাশের দুই ঘণ্টায় এক লাখের বেশি রিয়্যাক্ট রয়েছে। মন্তব্য প্রায় ১০ হাজার, যার বেশিরভাগই প্রশংসিত।

ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পর সাফল্য পেয়েছেন শাকিব খান। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট ও কানাডার প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া পেয়েছে সিনেমাটি। মুক্তির চতুর্থ সপ্তাহেও দেশের সিনেমা হলগুলো সগৌরবে চলছে হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি।

‘প্রিয়তমা’ মুক্তির চারদিন পর যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে যান শাকিব খান। জানা যায়, আগামী মাসের শুরুতে শাকিব দেশে ফিরবেন। নতুন করে তৈরি হয়ে তিনি নতুন সিনেমার শুটিংয়ে ফিরবেন। অন্যদিকে চলতি মাসের মাঝামাঝিতে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যান অপু বিশ্বাস। তিনি নিউ ইয়র্কের একটি সেলিব্রেটি শো’তে যোগ দেন।

এসএ/দীপ্ত নিউজ