মুন্সীগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার এলাকার থেকে ৭ হাজার ৭ শত ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব–১০)। এসময় তার কাছ থেকে একটি ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর দিকে র‌্যাব–১০ এর মিডিয়া পরিচালক সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম মো. মুসা (৩৫), সে শ্রীনগর উপজেলার পশ্চিম পাড়া এলাকার মো. আমিনুল দুকাছির ছেলে।

র‌্যাব মিডিয়া সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৫ টার দিকে র‌্যাব–১০এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার শ্রীনগর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে ৭ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুসা নামের এক মাদক ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত আনুমানিক একটি ইজিবাইক ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে রাত ১০ টার দিকে শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল তায়েবির জানিয়েছেন, আজ দুপুর দিকে তাকে আদালতে পেরণ করা হয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ীর। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জের শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More