শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

যুবলীগ ও ছাত্রলীগ নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আদীব জামাল
আদীব জামাল
যুবলীগ ও ছাত্রলীগ নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) ১২টার দিকে সিরাজদিখান উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে এ কর্মসূচি করা হয়।

এলাকাবাসীর পাশাপাশি এ মানববন্ধনে সিরাজদিখান আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এতে অংশ নিয়ে যুবলী নেতা জাহিদ শিকদার ও উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান।

এ সময় নেতাকর্মীরা বক্তব্য বলেন, আমাদের উপজেলা এতদিন অনেক শান্ত ছিল। কিন্ত কিছু মানুষ আছে তারা লাশ নিয়ে রাজনীতি করে। যুবলীগ নেতা জাহিদ শিকদার ও উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তারা মেতে উঠেছে। এই মিথ্যে মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার না করা হলে সিরাজদিখান উপজেলার পাঁচ হাজার মানুষ নিয়ে লৌহজং থানা ঘেরাও করা হবে।

এ সময় নিহত তোরান ও নাফির মামা শাহ আরিফ খান বলেন, মামলার বাদি হওয়ার কথা ছিল আমার। কিন্তু আমাদের সাথে কোনো প্রকার আলোচনা না করে মামলা দেওয়া হয়েছে। কে বা কারা ষড়যন্ত্র করে তাদের যুবলীগ ও ছাত্রলীগ নেতার নামে মিথ্যা মামলা করেছে। আমরা মামলা থেকে তাদের প্রত্যাহার চাই। এ ঘটনায় প্রকৃত আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানান তারা।

এসময় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এড. আবুল কাসেম, সিরাজদিখান আওয়ামী লীগ সহসভাপতি এম সোহরাব হোসেন, লতব্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলুর হক, কেইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. আবু সাইদ ও নিহত তোরান ও নাফির মামা শাহ আরিফ খান।

প্রসঙ্গত,গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ডহরী–তালতলা খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে ৯ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রুবেল শেখ বাদী হয়ে সিরাজদিখান উপজেলা যুবলীগ নেতা ও ছাত্রলীগসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ