শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ইমরান হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এর আগেই এই ৩রা নভেম্বর প্রতিপক্ষের হামলায় নিহত হয় তুহিন নামের এক যুবক।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সাথে একই এলাকার ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী নিহত আরিফ গ্রুপের দীর্ঘ দিনের বিরোধ চলছিল। ভোরের দিকে প্রতিপক্ষের লোকজন হঠাৎ হামলা চালিয়ে গুলি করলে ঘটনাস্থলেই আওলাদ গ্রুপের সদস্য আরিফ মীর নিহত হন। গুরুতর আহত ইমরান হোসেনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।